ID Card

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক ২০২৫

জাতীয় পরিচয়পত্র বা NID কার্ড বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিকত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র বলা যায়। পাসপোর্ট করতে হোক, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হোক, সিম রেজিস্ট্রেশন করতে হোক কিংবা ভোটার তালিকায় নাম আছে কি না যাচাই করতে হোক  NID কার্ডের প্রয়োজন পড়ে প্রতিনিয়ত। অনেক সময় নতুন ভোটাররা বা যারা এখনো কার্ড হাতে পাননি তারা চিন্তিত থাকেন যে -আমার আইডি কার্ড হয়েছে কি না? জাতীয় পরিচয়পএ চেক করার সহজ উপায় আছে কি?

আপনার জন্য ভালো খবর হলো – এখন আর নির্বাচন অফিসে লাইনে দাঁড়াতে হয় না। ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে মাত্র কয়েক মিনিটে ভোটার নম্বর, NID নম্বর, ফরম নম্বর বা টোকেন নম্বর দিয়ে আইডি কার্ড চেক করা যায়। এমনকি কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহারও করতে পারবেন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত আমরা আপনাকে ধাপে ধাপে দেখাবো কীভাবে অনলাইনে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবেন, কী কী তথ্য লাগবে ও সাধারণ যে সকল প্রশ্ন মানুষের মনে আসে তার উত্তরও দিবো। তাহলে দেরি কেন চলুন আলোচনাটি শুরু করা যাক।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার পূর্ণাঙ্গ পদ্ধতি (৭টি ধাপ)

বর্তমান সময়ে মাত্র ১৬ বছর হলেই জাতীয় পরিচয় পএের আবেদন করা যায়। তবে জাতীয় পরিচয় পএের আবেদন করার পরেও যাদের এখনো ১৭ ডিজিটের NID নম্বর দেওয়া হয়নি কিন্তু ভোটার রেজিস্ট্রেশনের সময় যে ১২ ডিজিটের ভোটার নম্বর (স্লিপে থাকে) দেওয়া হয়েছে তারা নিচের উপস্থাপিত এই পদ্ধতি অনুসরণ করবেন।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে আপনার যা যা লাগবে:

  • ১২ ডিজিটের ভোটার নম্বর / ফরম নম্বর / স্লিপ নম্বর
  • জন্ম তারিখ (যে তারিখ আবেদনের সময় দিয়েছেন)
  • একটি সচল মোবাইল নম্বর (যেকোনো অপারেটর)
  • আবেদনকারীর মুখমণ্ডল (ফেস ভেরিফিকেশনের জন্য)

নিচে ধারাবাহিকভাবে ধাপসমূহ উপস্থাপন করা হয়েছে। নিন্মক্ত ধাপ অনুসরণ করে আপনি খুব সহজেই ঘরে বসে ভোটার নম্বর দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন। 

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন

  • যেকোনো ব্রাউজারে টাইপ করুন: https://services.nidw.gov.bd
  • অথবা সরাসরি এখানে ক্লিক করুন → NID অফিসিয়াল পোর্টাল
  • ওয়েবসাইট ওপেন হলে “অ্যাকাউন্ট নেই? রেজিস্টার করুন” অপশনে ক্লিক করুন।
  • যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে লগইন করুন।

ধাপ ২: রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন

  • ১২ ডিজিটের ভোটার নম্বর লিখুন
  • জন্ম তারিখ সঠিকভাবে দিন (দিন-মাস-বছর)
  • ক্যাপচা পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন

ধাপ ৩: বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন

যে ঠিকানা আবেদনের সময় দিয়েছিলেন ঠিক সেটাই সিলেক্ট করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। অবশ্যই বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিক প্রদান করতে হবে না হলে এই এই ধাপ থেকে বাতিল হয়ে যেতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন সর্বোচ্চ দুইবারের বেশি ভুল তথ্য প্রদান করবেন না। ৩ বার ভুল তথ্য প্রদান করলেই আপনার আইডি লক হয়ে যেতে পারে। 

ধাপ ৪: মোবাইল নম্বর ভেরিফাই করুন

একটি সচল মোবাইল নম্বর দিয়ে “পরবর্তী” চাপুন। কিছুক্ষণের মধ্যে ৬ ডিজিটের OTP আসবে। ওটি বসিয়ে “ভেরিফাই” করুন।

ধাপ ৫: ফেস ভেরিফিকেশন করুন (NID Wallet অ্যাপ দিয়ে)

  • মোবাইলে Google Play Store থেকে “NID Wallet” অ্যাপ ইনস্টল করুন।
  • কম্পিউটারে যে QR কোড দেখাবে তা মোবাইল দিয়ে স্ক্যান করুন।
  • অ্যাপে ৩ বার চোখ বন্ধ-খোলা ও মাথা ঘোরানোর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

ধাপ ৬: পাসওয়ার্ড সেট করুন (ঐচ্ছিক কিন্তু প্রস্তাবিত)

ফেস ভেরিফিকেশন সফল হলে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। এখানে পাসওয়ার্ড স্কীপ করার অপশন আপনি দেখতে পাবেন। আপনি চাইলে পাসওয়ার্ড সেট করা উপেক্ষা করতে পারেন। তবে পরবর্তী সময়ে পাসওয়ার্ড ছাড়া লগইন করতে হলে এই একই ধাপ অনুসরণ করতে হবে। সেহেতু আপনার আইডির সুরক্ষার জন্য শক্তিশালী আপনার মনে থাকার মতো পাসওয়ার্ড ব্যবহার করুন। 

ধাপ ৭: ড্যাশবোর্ডে লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন

লগইন করার পর “প্রোফাইল” অথবা “আইডি কার্ড ডাউনলোড” অপশনে ক্লিক করুন। PDF আকারে আপনার জাতীয় পরিচয়পত্র চলে আসবে। ডাউনলোড করে প্রিন্ট করুন।

NID নম্বর দিয়ে আইডি কার্ড চেক করার উপায়

যাদের ইতিমধ্যে ১৭ ডিজিটের NID নম্বর আছে, তারা সরাসরি https://services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে:

  • NID নম্বর / ইউজারনেম
  • পাসওয়ার্ড (যদি আগে সেট করে থাকেন)
  • ক্যাপচা পূরণ করে লগইন করুন লগইন করলেই ড্যাশবোর্ড থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

তবে আপনি যদি পূর্বে পাসওয়ার্ড সেট না করে থাকেন তাহলে উপরোক্ত ধাপসমূহ আপনি অনুসরণ করুন। কেবলমাত্র ভোটার নম্বর এর জায়গায় ভোটার আইডি কার্ড এর নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিন।

ফরম নম্বর / টোকেন নম্বর / স্লিপ নম্বর দিয়ে চেক করা

যাদের কাছে শুধু ফরম নম্বর বা টোকেন নম্বর আছে, তারাও একই ৭ ধাপ অনুসরণ করবেন। শুধু ভোটার নম্বরের জায়গায় ফরম নম্বর বসিয়ে দিলেই হবে।

জাতীয় পরিচয়পত্র নিয়ে সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

ভোটার নম্বর দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম নিয়ে অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন। এ সকল প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহে উত্তর নিম্নে উপস্থাপন করা হয়েছে:

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

সাধারণত ৭-৩০ কর্মদিবসের মধ্যে সংশোধন হয়ে যায়। জটিল ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে।

অনলাইনে NID সংশোধন করলে কত দিন লাগে?

অনলাইনে আবেদন করলে সাধারণত ১৫-৪৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হয়। কিছু ক্ষেত্রে নির্বাচন অফিসে সশরীরে উপস্থিত হতে বলা হয়।

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার উপায় কী?

একই ওয়েবসাইটে (services.nidw.gov.bd) গিয়ে পুরাতন ১৩ ডিজিট বা ১৭ ডিজিট NID নম্বর দিয়ে লগইন করলেই পুরাতন কার্ড দেখতে পারবেন।

NID চেক করতে কোনো টাকা লাগে?

অনলাইনে একদম ফ্রি। কম্পিউটারের দোকান থেকে করালে ১০-৫০ টাকা পর্যন্ত নিতে পারে।

ভোটার আইডি কার্ড চেক করা কেন জরুরি?

তথ্যে ভুল আছে কি না যাচাই করতে
সংশোধনের স্ট্যাটাস দেখতে
কার্ড হারিয়ে গেলে নতুন করে ডাউনলোড করতে
বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে তাৎক্ষণিক ব্যবহার করতে

শেষ কথা

জাতীয় পরিচয়পত্র শুধু একটি কাগজ ও প্লাস্টিকের কার্ড নয়।  এটি আপনার পরিচয়, নাগরিকত্ব এবং অধিকারের প্রতীক। প্রতিটি নাগরিকেরই উচিত নিজের NID কার্ডের তথ্য নিয়মিত যাচাই করা ও কোনো ভুল থাকলে দ্রুত সংশোধন করা। “ভোটার নম্বর দিয়ে আইডি কার্ড চেক” সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানান। আমরা দ্রুত আপনার প্রশ্নের উত্তর জানাবো। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button