ID Card

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে জানেন কী? জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য ডকুমেন্ট। এটি শুধুমাত্র নির্বাচনে ভোট প্রদানের জন্য নয় বরং ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি, ট্যাক্স প্রদান, সিম কার্ড রেজিস্ট্রেশন এবং অন্যান্য সরকারি-বেসরকারি কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই ভোটার আইডি কার্ডে যদি নামের বানান, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনো তথ্যে ভুল থাকে তাহলে বিভিন্ন কাজে বড় ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। 

এই সমস্যার সমাধানের জন্য ভোটার আইডি কার্ড সংশোধন করা বর্তমান সময়ে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে তা সঠিকভাবে জানা না থাকলে প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানবো সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়মাবলী সম্পর্কে। তাহলে দেরি কেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ভোটার আইডি কার্ড সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে

ভোটার আইডি কার্ড সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র

ভোটার আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র নির্ভর করে সেই তথ্যের ধরনের উপর যা মূলত সংশোধন করতে হবে। সাধারণত সকল ধরনের সংশোধনের জন্য কিছু মৌলিক (অত্যাবশক) ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেমন: জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত সনদপত্র, পাসপোর্ট বা অন্যান্য সরকারি কাগজপত্র। তবে নির্দিষ্ট সংশোধনের জন্য নির্দিষ্ট প্রমাণপত্রের প্রয়োজন হয়। নিন্মে ভোটার আইডি কার্ডে যা সংশোধন করতে সেসকল ডকুমেন্টস প্রয়োজন হয় তা উপস্থাপন করা হয়েছে:

নাম সংশোধন করতে কি কি লাগে

নামের বানান সংশোধন বা সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণপত্রের চাহিদা তুলনামূলকভাবে স্পষ্ট। যদি নামের বানানে সামান্য ভুল থাকে বা বাংলা ও ইংরেজি নামের মধ্যে পার্থক্য থাকে, তাহলে নিম্নে উপস্থাপিত সকল কাগজপত্র প্রয়োজন হতে পারে:

  • পাবলিক পরীক্ষার সনদ (পিইসিই, জেএসসি, এসএসসি বা সমমানের সনদ)
  • জন্ম নিবন্ধন সনদ।
  • পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
  • সন্তানদের জাতীয় পরিচয়পত্র বা শিক্ষাগত সনদ।
  • সার্ভিস বই বা এমপিও শিটের কপি।
  • বিবাহের কাবিন নামা।

যদি সম্পূর্ণ নাম পরিবর্তন করতে হয়, তাহলে উপরোক্ত কাগজপত্রের পাশাপাশি হলফনামা ও স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদনও জমা দিতে হয়।

পিতা-মাতার নাম সংশোধন করতে কি কি লাগে

পিতা বা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক প্রমাণকারী কাগজপএগুলোর উপর জোর দেওয়া হয়। এর জন্য প্রধানত নিম্নলিখিত কাগজপএসমূহ প্রয়োজন:

  • পাবলিক পরীক্ষার সনদ।
  • জন্ম নিবন্ধন সনদ।
  • পিতা-মাতা এবং ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র।
  • ভাই-বোনের শিক্ষাগত সনদপত্র।
  • বিবাহের কাবিন নামা বা সার্ভিস বইয়ের কপি।

জন্মতারিখ সংশোধন করতে কি কি লাগে

জন্মতারিখ সংশোধন একটি সাধারণ সমস্যা প  এর জন্য বয়স প্রমাণকারী কাগজপত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রধান কাগজপএের মধ্যে রয়েছে:

  • পাবলিক পরীক্ষার সনদ বা রেজিস্ট্রেশন কার্ড।
  • জন্ম নিবন্ধন সনদ।
  • পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।
  • সিভিল সার্জনের মেডিক্যাল বয়স যাচাই প্রতিবেদন।
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পারিবারিক সনদ।
  • সার্ভিস বই, এমপিও শিট বা পেনশন বইয়ের কপি।

ঠিকানা, বৈবাহিক অবস্থা ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ঠিকানা সংশোধনের জন্য বর্তমান বাসস্থান প্রমাণকারী কাগজপএ যেমন বিদ্যুৎ বিল, পানি বা গ্যাসের বিল, সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের সনদ, জমির দলিল ইত্যাদি প্রয়োজন। বৈবাহিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে বিবাহের কাবিন নামা, বিবাহবিচ্ছেদের সনদ, স্বামী/স্ত্রীর মৃত্যুসনদ বা সন্তানদের জাতীয় পরিচয়পত্র জমা দিতে হয়।

জন্মস্থান সংশোধনের জন্য জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট বা স্থানীয় পরিষদের সনদ ব্যবহার করা যায়। পেশা পরিবর্তনের জন্য নিয়োগপত্র বা পেশাসম্পর্কিত সনদ প্রয়োজন। ছবি, স্বাক্ষর বা আঙুলের ছাপ পরিবর্তনের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান ও উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যয়ন করতে হয়।

আরও জানতে পারেনঃ দ্বৈত ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম

ভোটার আইডি কার্ড সংশোধনের প্রক্রিয়া

ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন এখন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যায় যা পূর্বের থেকে বর্তমান সময়ে আরো বেশি সহজতর করেছে। নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হয়:

  • অফিসিয়াল ওয়েবসাইট services.nidw.gov.bd-এ লগইন করুন। লগইনের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর ও তারিখ/স্থানের তথ্য ব্যবহার করতে হবে।
  • লগইনের পর “Apply for Correction” অপশনটি নির্বাচন করুন।
  • যে তথ্যটি সংশোধন করতে চান, তা নির্বাচন করে সংশ্লিষ্ট প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করুন।
  • নির্ধারিত ফি (সাধারণত ১২৫ থেকে ১১১১ টাকা, সংশোধনের ধরনভেদে) বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করুন
  • আবেদন জমা দেওয়ার পর এটি যাচাইয়ের জন্য স্থানীয় নির্বাচন অফিসে প্রেরণ করা হয়। যাচাই সম্পন্ন হলে এসএমএস বা ইমেইলের মাধ্যমে জানানো হয় এবং সংশোধিত কার্ড ডেলিভারি দেওয়া হয়।
  • সংশোধনের সময়সীমা সাধারণত ৭ থেকে ৩০ কর্মদিবসের মধ্যে হয়। তবে প্রমাণপত্রের যাচাই এবং স্থানীয় অফিসের কাজের চাপের কারণে এটি কিছুটা বাড়তে পারে।

ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

বিভিন্ন ধরনের সংশোধনের জন্য প্রধান কাগজপত্রের তালিকা নিম্নে উপস্থাপন করা হয়েছে:

সংশোধনের ধরনপ্রধান প্রয়োজনীয় কাগজপত্র
নাম সংশোধনপাবলিক পরীক্ষার সনদ, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, হলফনামা, উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন
পিতা-মাতার নাম সংশোধনপাবলিক পরীক্ষার সনদ, জন্ম নিবন্ধন, পিতা-মাতা ও ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র, বিবাহের কাবিন নামা
জন্মতারিখ সংশোধনজন্ম নিবন্ধন সনদ, পাবলিক পরীক্ষার সনদ, সিভিল সার্জনের বয়স যাচাই রিপোর্ট, পারিবারিক সনদ
ঠিকানা সংশোধনবিদ্যুৎ/পানি/গ্যাসের বিল, স্থানীয় পরিষদের সনদ, জমির দলিল
বৈবাহিক অবস্থা সংশোধনবিবাহের কাবিন নামা, বিবাহবিচ্ছেদ সনদ, সন্তানদের জাতীয় পরিচয়পত্র, মৃত্যুসনদ
ছবি/স্বাক্ষর পরিবর্তনফিঙ্গারপ্রিন্ট যাচাই এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যয়ন

শেষ কথা

বর্তমান সময়ে ভোটার আইডি কার্ড সংশোধন একটি সহজতর প্রক্রিয়া যা সঠিক প্রমাণপত্র এবং সঠিক পদ্ধতিতে সম্পন্ন করলে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়। মনে রাখতে হবে যে অপ্রমাণিত বা গ্রহণযোগ্য নয় এমন কাগজপত্র জমা দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় সরকার কর্তৃক স্বীকৃত এবং সত্যায়িত নথিগুলোই ব্যবহার করা উচিত। যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সন্দেহ হয় তাহলে স্থানীয় নির্বাচন অফিস বা জাতীয় পরিচয়পত্র প্রধান কর্মকর্তার কার্যালয়ে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। এই আর্টিকেলটি সম্পর্কে যদি বপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button