পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়ম
পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়ম সম্পর্কে সকল নাগরিকের স্পষ্ট ধারণা থাকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ডিজিটালাইজেশনের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং পাসপোর্ট আবেদন প্রক্রিয়াও এখন অনেকটাই অনলাইন-নির্ভর হয়ে উঠেছে। বর্তমানে সঠিক নিয়মে ফরম পূরণ না করলে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। এমনকি আপনার পার্সপোর্টেী আবেদনই বাতিল হতে পারে। তাই পার্সপোর্ট আবেদনের প্রতিটি ধাপ গভীরভাবে মনোযোগ ও সতর্কতার সাথে সম্পন্ন করা উচিত। এই আর্টিকেলে আজ, আমরা ধাপে ধাপে পাসপোর্টের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার সকল কৌশল ও নিয়মাবলি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি কেন চলুন আলোচনাটি শুরু করা যাক।
পাসপোর্ট আবেদন ফরম পূরণের পূর্বপ্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজ
শুরুতেই জেনে নিন আপনার জন্য প্রযোজ্য পাসপোর্টের ধরন (সাধারণ, জরুরি, অতি জরুরি) এবং মেয়াদ (৫ বছর বা ১০ বছর)। এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন। প্রধান ডকুমেন্ট হলো জাতীয় পরিচয়পত্র (NID)। ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য এটিই প্রধান পরিচয়পত্র। অপ্রাপ্তবয়স্ক যার রয়েছেন অর্থাৎ যাদের NID নেই, তাদের জন্য জন্ম নিবন্ধন অনলাইন থাকা আবশ্যক ও জন্ম নিবন্ধন সনদের ইংরেজি সংস্করণে (BRC English Version) থাকা আবশ্যক। এছাড়াও পিতা বা মাতার NID নম্বর জানা থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ, তালাকনামা, সরকারি আদেশ (GO), অনাপত্তি সনদ (NOC), টেকনিক্যাল সনদপত্র (ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদির), অবসর আদেশ বা পেনশন বইয়ের স্ক্যান কপি প্রস্তুত রাখুন। নতুন পাসপোর্টের ক্ষেত্রে এসকল ডকুমেন্টস আপলোড করতে হবে। পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়ম শুধু তথ্য লেখা নয় বরং সঠিক ডকুমেন্টস আপলোড করাও গুরুত্বপূর্ণ।
আরও জানতে পারেনঃ ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কী কী লাগে?
ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণের ধাপে ধাপে নির্দেশনা
অনলাইন পাসপোর্ট পোর্টালে গিয়ে নতুন আবেদন শুরু করুন। প্রথমেই আপনার NID নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে লগ ইন করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার কিছু ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ) প্রদর্শন করবে। এই তথ্যগুলো যাচাই করে দেখুন। যদি কোনো ভুল থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আগেই তা সংশোধন করে নেবেন। এরপর আপনার বর্তমান ঠিকানা, পেশাগত তথ্য, জরুরি যোগাযোগের ব্যক্তির তথ্য ইত্যাদি সাবধানে পূরণ করুন। ফরমে তারকাচিহ্ন (*) দিয়ে চিহ্নিত সকল ফিল্ডই আবশ্যিকভাবে পূরণ করতে হবে। ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন কারণ এতে আইনি জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক।
বিশেষ ক্ষেত্রে পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়মাবলি
বিভিন্ন বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত নিয়ম অনুসরণ করতে হয়। যেমন দত্তক সন্তান বা আইনী অভিভাবকত্বের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশের স্ক্যান কপি আপলোড করতে হবে। কূটনৈতিক বা সরকারী পাসপোর্টের আবেদন সাধারণ নাগরিকের পোর্টালে নয় বরং পররাষ্ট্র মন্ত্রণালয় বা ইমিগ্রেশন প্রধান কার্যালয়ে জমা দিতে হয়। অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী, যার নিজস্ব NID নেই, তার জন্য পিতামাতার NID নম্বর ব্যবহার করে ফরম পূরণ করতে হবে। ৬ বছর বয়সের নিচের শিশুদের জন্য অবশ্যই নির্দিষ্ট স্পেসিফিকেশনের (৩আর সাইজ, ল্যাব প্রিন্ট, ধূসর ব্যাকগ্রাউন্ড) হার্ড কপি ছবি জমা দিতে হবে। যদিও অনলাইন ফরমে ছবি আপলোডের প্রয়োজন হয় না।
আরও জানতে পারেনঃ পাসপোর্ট করতে কি কি লাগে কাগজপত্র
কাগজপএ আপলোড ও ফি পরিশোধের পদ্ধতি
পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়ম-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করা। আপনার পেশাগত সনদ (যদি থাকে), বিবাহ/তালাক সংক্রান্ত নথি, NOC/GO ইত্যাদি ভালো মানের ও পড়ার মতো করে স্ক্যান করে আপলোড করুন। কাগজপএগুলো ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত আদর্শ ফরম্যাট অনুযায়ী হলে ভালো। এরপর আসে ফি পরিশোধের ধাপ। আবেদনের ধরন (সাধারণ/জরুরি), পৃষ্ঠাসংখ্যা ও আবেদনস্থল (দেশের ভেতর বা বিদেশ) অনুযায়ী ফি নির্ধারিত হয়। দেশের ভেতরে আবেদনের ক্ষেত্রে মূল ফির উপর ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হবে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্স বা নির্দেশিত ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ সম্পন্ন করুন এবং পেমেন্ট রশিদ/ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন।
আবেদন জমা ও পরবর্তী করণীয়
ফরম পূরণ, কাগজপএ আপলোড এবং ফি পরিশোধ সম্পন্ন হওয়ার পর আবেদনটি ফাইনাল সাবমিট করুন। সাবমিটের পর একটি আবেদন নম্বর পাবেন। যা ভবিষ্যতে ট্র্যাক করতে কাজে লাগবে। এরপর আপনাকে আবেদন প্রিন্ট আউট করে তারপর স্বাক্ষর করেও প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র (যেমন: মূল NID, জন্ম নিবন্ধন, পুরাতন পাসপোর্ট – রি-ইস্যুর ক্ষেত্রে) নিয়ে আপনার আবেদনের সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে। বিদেশে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসে যাবেন। সেখানে বায়োমেট্রিক তথ্য (আঙ্গুলের ছাপ, স্বাক্ষর, চোখের রেটিনা স্ক্যান) সংগ্রহ ও ছবি তোলা হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি জিডির মূল কপি সঙ্গে নিতে ভুলবেন না। জরুরি সেবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত রাখা ভালো এটি দ্রুত সেবা পেতে সাহায্য করে।
আরও জানতে পারেনঃ পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে
সাধারণ ভুল ও সতর্কতা
পাসপোর্ট আবেদন ফরম পূরণে অনেকেই সাধারণ কিছু ভুল করে থাকেন, যা প্রক্রিয়ায় বিলম্ব ঘটায়। যেমন NID ও জন্ম সনদের তথ্যের মধ্যে অসামঞ্জস্যতা (বানান বা জন্মতারিখের পার্থক্য), ছবি বা স্বাক্ষরে অসঙ্গতি, প্রয়োজনীয় নথি আপলোড না করা, আবেদন ফি ভুলভাবে পরিশোধ করা বা আবশ্যিক ফিল্ড ফাঁকা রাখা। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, অনলাইন ফরমে সরবরাহকৃত সকল তথ্য সম্পূর্ণ সত্য ও সঠিক হতে হবে। কোনো প্রকার ভুল তথ্য বা জালিয়াতি আইনত শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রতিটি ধাপ পুনরায় যাচাই করে তবে পরবর্তী ধাপে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়মের সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | সংক্ষিপ্ত বিবরণ |
| ই-পাসপোর্ট আবেদন ফরম | অনলাইনে পূরণযোগ্য ডিজিটাল পাসপোর্ট আবেদনপত্র। |
| জাতীয় পরিচয়পত্র (NID) | ১৮ বছর ঊর্ধ্ব ব্যক্তির প্রাথমিক পরিচয়পত্র, আবেদনে বাধ্যতামূলক। |
| জন্ম নিবন্ধন সনদ (BRC) | অপ্রাপ্তবয়স্ক ও কিছু ক্ষেত্রে ১৮-২০ বছর বয়সীদের জন্য প্রয়োজনীয়। |
| আবশ্যিক ফিল্ড | তারকাচিহ্নিত (*) ঘর, যা অবশ্যই পূরণ করতে হবে। |
| অনাপত্তি পত্র (NOC) | সরকারি চাকুরিজীবী বা বিশেষ পেশাজীবীদের জন্য প্রয়োজনীয়। |
| জরুরি পাসপোর্ট ফি | সাধারণ পাসপোর্টের চেয়ে বেশি, দ্রুত সেবা প্রদানের জন্য। |
| বায়োমেট্রিক যাচাই | আঙ্গুলের ছাপ, রেটিনা স্ক্যান ও ডিজিটাল স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া। |
| পুলিশ ক্লিয়ারেন্স | জরুরি বা অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির জন্য সুপারিশকৃত। |
| অপ্রাপ্তবয়স্ক আবেদন | পিতামাতার NID নম্বর ও জন্ম সনদ অনুযায়ী করতে হয়। |
| হারানো পাসপোর্ট জিডি | পাসপোর্ট হারানো বা চুরি হলে থানা থেকে জিডি করা বাধ্যতামূলক। |
শেষ কথা
পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়ম আয়ত্ত্ব করতে পারলে পুরো প্রক্রিয়াটি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্ট করে আমাদের জানাতে পারেন।



