Passport

পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে

পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে  আপনার কি জানা আছে?  আপনি যদি এ সম্পর্কে নাও জেনে থাকেন সমস্যা নেই। কারণ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে বিস্তারিত তথ্য জানাবো। অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার পর থেকে পাসপোর্টটি হাতে পাওয়া পর্যন্ত বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। 

শুরুতে আবেদন জমা দেওয়া থেকে শেষে পাসপোর্ট সংগ্রহ করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কয়েকটি সুনির্দিষ্ট পর্যায়ে সম্পন্ন হয়। আপনি যদি ইতিমধ্যে পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন  তবে বাংলাদেশ পাসপোর্ট অফিসের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো সময় আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। তবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করার সময় বেশ কিছু ইংরেজি টার্ম বা অবস্থা দেখতে পাবেন, যা বুঝতে সমস্যা হতে পারে।  তাহলে দেরি কেন চলুন আলোচনাটি শুরু করা যাক। 

পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে? 

আপনার পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। স্ট্যাটাস চেক করতে গেলে সাধারণত নিচের যেকোনো একটি বা একাধিক অবস্থা দেখতে পাবেন। প্রতিটি স্ট্যাটাসের ভিন্ন ভিন্ন অর্থ থাকে ও আসুন আমরা সেই অবস্থায় আপনার করণীয় সম্পর্কে জেনেনি।

1. Application Submitted (আবেদন জমা দেওয়া হয়েছে)

  • অর্থ: এটি প্রাথমিক ও সর্বপ্রথম দেখা যায় এমন একটি স্ট্যাটাস। এর অর্থ হলো, আপনি অনলাইনে পাসপোর্ট আবেদন ফরম সফলভাবে পূরণ ও জমা দিয়েছেন। তবে শুধু অনলাইনে আবেদন করেই কাজ শেষ নয়।
  • করণীয়: এখন আপনাকে প্রয়োজনীয় সকল কাগজপত্র (যেমন: জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পুরাতন পাসপোর্টের কপি ইত্যাদি) প্রস্তুত করে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে। সেখানে আপনার বায়োমেট্রিক তথ্য (আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান) সংগ্রহ এবং আসল কাগজপত্র যাচাই করা হবে।

2. Appointment Scheduled (সাক্ষাতের সময় নির্ধারিত)

  • অর্থ: এই স্ট্যাটাসের অর্থ হলো, বড় বিভাগীয় অফিসগুলো (যেমন: ঢাকা, চট্টগ্রাম) এর ক্ষেত্রে আপনার বায়োমেট্রিক ও কাগজপত্র জমাদানের জন্য একটি নির্দিষ্ট তারিখ ও সময় বরাদ্দ করা হয়েছে।
  • করণীয়: আপনার আবেদন রিসিপ্ট বা স্ট্যাটাস পেইজে এই তারিখ ও সময় উল্লেখ থাকবে। নির্ধারিত দিনে সময়মতো পাসপোর্ট অফিসে উপস্থিত হওয়া জরুরি। সময়মতো উপস্থিত না হলে আবেদন বাতিলও হতে পারে।

3. Payment Verification Result – Name Mismatch (টাকা জমার নামে অসামঞ্জস্য)

  • অর্থ: এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ব্যাংকে পাসপোর্ট ফি জমা দেওয়ার সময় যে নাম ব্যবহার করেছেন, সেটি অনলাইন আবেদন ফরমে লেখা আপনার নামের সাথে হুবহু মিলছে না (বানান বা শব্দের ক্রমে ত্রুটি)।
  • করণীয়: দ্রুত সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। ব্যাংকের জমাদানের রশিদ এবং আপনার জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিয়ে এই অসামঞ্জস্যতা দূর করতে হবে। না হলে আবেদন বাতিল হতে পারে।

4. Your application is pending on payment investigation (টাকার পরিমাণ বা রেফারেন্স নম্বর এ অসামঞ্জস্য)

  • অর্থ: ব্যাংকে আপনি যে পরিমাণ টাকা জমা দিয়েছেন তা অনলাইন আবেদন ফরমে উল্লিখিত ফি এর পরিমাণের সাথে মিলছে না অথবা রেফারেন্স নম্বর ভুল হয়েছে।
  • করণীয়: আপনার ব্যাংক রশিদ নিয়ে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে এই সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় আবেদন প্রক্রিয়া আটকে থাকবে বা বাতিল হয়ে যেতে পারে।

5. Enrolment in Process (নিবন্ধন প্রক্রিয়াধীন)

  • অর্থ: পাসপোর্ট অফিসে আপনার জমা দেওয়া সকল কাগজপত্র ও বায়োমেট্রিক তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এটি একটি রুটিন প্রক্রিয়া।
  • করণীয়: সাধারণত এই প্রক্রিয়া ২-৩ কর্মদিবসের মধ্যে শেষ হয়। আপনার তেমন কিছু করার নেই এখন শুধুমাু অপেক্ষা করতে হবে। তবে যদি দীর্ঘদিন (১০ দিনের বেশি) একই অবস্থায় থাকে তবে অফিসে ফোন করে খোঁজ নেওয়া যেতে পারে।

6. Pending for Backend Verification (ব্যাকএন্ড যাচাইকরণ বাকি)

  • অর্থ: আপনার দেওয়া সকল তথ্য (নাম, ঠিকানা, জন্মতারিখ, পিতামাতার নাম ইত্যাদি) জাতীয় ডাটাবেজ (যেমন এনআইডি সার্ভার) এর সাথে মিলিয়ে দেখার জন্য কেন্দ্রীয়ভাবে যাচাই করা হচ্ছে। এটি পাসপোর্ট প্রিন্টিংয়ের আগের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
  • করণীয়: সাধারণত ২-৩ দিনের মধ্যে এটি সম্পন্ন হয়। যদি দীর্ঘসময় (এক সপ্তাহের বেশি) একই অবস্থায় থাকে, তাহলে হতে পারে কোনো তথ্যগত অসামঞ্জস্যতা রয়েছে। তখন পাসপোর্ট অফিসে যোগাযোগ করে জানতে হবে কোন কাগজপত্র বা তথ্যের প্রয়োজন।

7. Pending SB Police Clearance (থানা পুলিশ ক্লিয়ারেন্স বাকি)

  • অর্থ: নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর স্থানীয় থানা থেকে একটি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট (তদন্ত প্রতিবেদন) পাসপোর্ট অফিসে জমা না হওয়া পর্যন্ত এই স্ট্যাটাস দেখায়। এই তদন্তে আপনার ঠিকানা, পরিচয় ও ফৌজদারি রেকর্ড যাচাই করা হয়।
  • করণীয়: সাধারণত পাসপোর্ট অফিস থেকে স্বয়ংক্রিয়ভাবে থানায় এই অনুরোধ পৌঁছে দেওয়া হয়। আপনার সরাসরি কিছু করতে হয় না। তবে যদি অনেকদিন (৩ সপ্তাহের বেশি) একই অবস্থায় থাকে, তবে আপনার স্থানীয় থানার সংশ্লিষ্ট এসআই বা অফিসারকে ফোন করে পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়াটির খোঁজ নিতে পারেন।

আরও জানতে পারেনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

8. Pending For Assistant Director/ Deputy Director Approval (অনুমোদনের অপেক্ষায়)

  • অর্থ: আপনার সকল কাগজপত্র, পুলিশ ক্লিয়ারেন্স ও ব্যাকএন্ড যাচাই শেষে এবার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বা উপপরিচালক কর্তৃক চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
  • করণীয়: এটি সাধারণত ৫-৭ কর্মদিবস সময় নিতে পারে। এই পর্যায়ে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। দীর্ঘসময় আটকে থাকলে পাসপোর্ট অফিসে ফোন করে অবস্থা জানতে পারেন।

9. Approved (অনুমোদিত)

  • অর্থ: খুব ভালো খবর! আপনার পাসপোর্ট আবেদন চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখন এটি মুদ্রণের (প্রিন্টিং) জন্য পাঠানো হবে।
  • করণীয়: কিছুই করার নেই। পরবর্তী স্ট্যাটাসের জন্য অপেক্ষা করুন।

10. In Printer Queue (প্রিন্টিং সারিতে আছে)

  • অর্থ: আপনার পাসপোর্টটি এখন ঢাকার পাসপোর্ট মুদ্রণ শাখায় (প্রিন্টিং প্ল্যান্ট) প্রিন্ট হওয়ার জন্য অপেক্ষা করছে। 
  • করণীয়: এটি ২-৫ কর্মদিবস বা কখনও তার চেয়ে  বেশি সময় লাগতে পারে। অপেক্ষা করতে হবে হবে আপনাকে অবশ্যই এ জন্য। 

11. Printing Succeeded (সফলভাবে মুদ্রিত হয়েছে)

  • অর্থ: আপনার পাসপোর্ট বইটি সফলভাবে প্রিন্ট করা হয়েছে।
  • করণীয়: এখন এটি কোয়ালিটি কন্ট্রোল (QC) চেকের জন্য যাবে। অপেক্ষা করুন।

12. QC Succeed, Ready for Dispatch (গুণমান পরীক্ষা সফল, প্রেরণের জন্য প্রস্তুত)

  • অর্থ: প্রিন্ট হওয়ার পর পাসপোর্ট বইটির গুণগত মান (ছবি, তথ্য, পাতা ইত্যাদি) পরীক্ষা করা হয়েছে এবং সবকিছু ঠিক আছে। এখন এটি আপনার জেলা/বিভাগীয় পাসপোর্ট অফিসে পাঠানোর জন্য প্রস্তুত।
  • করণীয়: অপেক্ষা করুন, পরবর্তী স্ট্যাটাস দেখাবে যে এটি ডেলিভারির পথে।

13. Passport is Ready, Pending for Issuance (পাসপোর্ট প্রস্তুত, বিতরণের অপেক্ষায়)

  • অর্থ: এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি স্ট্যাটাস। এর অর্থ হলো আপনার পাসপোর্ট বইটি ঢাকা থেকে আপনার স্থানীয় পাসপোর্ট অফিসে পৌঁছেছে ও সেখানে সংগ্রহ করার জন্য প্রস্তুত রয়েছে।
  • করণীয়: সাধারণত এই স্ট্যাটাস আসার ১-২ কর্মদিবসের মধ্যে আপনার মোবাইলে পাসপোর্ট সংগ্রহ করার জন্য এসএমএস নোটিফিকেশন আসবে। এসএমএস না পেলে ২-৩ দিন পর সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে রিসিপ্ট দেখিয়ে জিজ্ঞাসা করতে পারেন।

14. Passport Issued (পাসপোর্ট বিতরণ করা হয়েছে)

  • অর্থ: চূড়ান্ত স্ট্যাটাস। এর অর্থ আপনি ইতোমধ্যে আপনার পাসপোর্টটি সংগ্রহ করে নিয়েছেন। অফিসে সংগ্রহ করার সময় আপনার হাতের ছাপ ও স্বাক্ষর নেওয়া হয় এবং তখনই সিস্টেমে এই স্ট্যাটাস আপডেট হয়।
  • করণীয়: আপনার পাসপোর্ট এখন হাতে আছে। নিরাপদ স্থানে সংরক্ষণ করুন এবং নিরাপদ ভ্রমণ করুন!

শেষ কথা

বাংলাদেশে ই-পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করা এখন খুবই সহজ। মূল কৌশল হলো প্রতিটি পাসপোর্ট স্ট্যাটাসের অর্থ ভালোভাবে বুঝে নেওয়া। যদি কোনো স্ট্যাটাস দীর্ঘদিন ধরে পরিবর্তন না হয় বা Payment Verification এর মতো সমস্যা দেখায়। তবে দেরি না করে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। ধৈর্য্য ধরুন ও প্রতিটি ধাপে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। তাহলেই আপনার নতুন ই-পাসপোর্ট পেতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার নির্দ্বিধায় কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button