পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম
ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম জানেন কী? পাসপোর্ট আবেদন করার পর যদি আবেদনে কোনো ভুল ধরা পড়ে তাহলে অবিলম্বে উক্ত আবেদনটি বাতিল করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য দিয়ে আবেদন জমা দিলে আপনার পাসপোর্টে সেই ভুল তথ্য সারাজীবন থেকে যেতে পারে। যা পরবর্তীতে সংশোধন করা ছাড়া ঠিক হবে না। এতে সময় ও অর্থ উভয়েরই দ্বিগুণ খরচ হতে পারে। তবে পাসপোর্ট আবেদনে ভুল হলে সেটি বাতিল করা খুবই সহজ যদি আপনি সঠিক পদ্ধতি জানেন। আজকের এই আর্টিকেলে আজ আমরা আপনাকে “ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম “ সম্পর্কে জানার পাশাপাশি বিস্তারিত তথ্য জানাবো। যেহেতু আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম
ই-পাসপোর্ট আবেদনে ভুল হলে সেটি বাতিল করতে আবেদনকারীকে তার আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখানে পাসপোর্ট উপ-পরিচালক বা সহকারী পরিচালক (AD) এর নিকট একটি লিখিত দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তে অবশ্যই আবেদনকারীর পূর্ণ পরিচয়, ভুলের কারণ, ভুলের ধরন এবং পাসপোর্ট আবেদন নম্বর (Online Registration Number) উল্লেখ করতে হবে।
একটি সাধারণ ভুল ধারণা হলো যে, আবেদনকারীর নিজস্ব অ্যাকাউন্টের ড্যাশবোর্ড থেকে আবেদন বাতিলের অপশন পাওয়া যাবে। কিন্তু বাস্তবে এই অপশন নেই। তাই অনেকেই হতাশ হন ও ভাবেন, “আবেদনে ভুল হয়ে গেছে, এখন কী করব?”
গুরুত্বপূর্ণ তথ্য:
আমাদের অবশ্যই বেশ কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন।যেমন:
- এনআইডি কার্ডের তথ্যের সঙ্গে আবেদনের তথ্য মিল না তাকলে কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করতে পারেন বা শুরুতে ফেরত দিতে পারেন।
- অনেকেই অনলাইনে আবেদন ফি পরিশোধ করার পর লক্ষ্য করেন যে আবেদনে ভুল রয়েছে।
- অনলাইনে (একপে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে) পেমেন্ট করা আবেদন ফি, আবেদন বাতিল করলেও ফেরত পাওয়া যায় না বা পুনরায় ব্যবহার করা যায় না।
- সম্ভব হলে সর্বদা অফলাইন পেমেন্ট (ব্যাংক ড্রাফট বা চালান) এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন।
ই-পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত লেখার নমুনা ফরম্যাট
তারিখ: …/…/……
সহকারী পরিচালক
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস
(আপনার বিভাগীয় অফিসের ঠিকানা, যেমন: খুলনা, চট্টগ্রাম, ঢাকা ইত্যাদি)
বিষয়: ই-পাসপোর্ট আবেদন বাতিলের জন্য দরখাস্ত।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার নাম, পিতা: আপনার পিতার নাম, মাতা: আপনার মাতার নাম, ঠিকানা: আপনার পূর্ণ ঠিকানা। আমি গত আবেদনের তারিখ-এ আমার জন্য একটি ই-পাসপোর্টের জন্য আবেদন করি, যার অনলাইন রেজিস্ট্রেশন নম্বর OID12345678।
আবেদন সম্পন্ন করার পর আমি লক্ষ্য করি যে, আমার আবেদন ফর্মে (ভুলের বিবরণ লিখুন, যেমন: নাম/পিতার নাম/ঠিকানা/জন্ম তারিখ/মোবাইল নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর) বিভাগে ভুলবশত একটি টাইপিং ত্রুটি হয়েছে। এমতাবস্থায়, আমি আমার বর্তমান আবেদনটি বাতিল করে নতুন করে একটি সঠিক আবেদন জমা দিতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমার এই ভুলের কথা বিবেচনায় এনে আমার উক্ত ই-পাসপোর্ট আবেদনটি (OID12345678) বাতিল করার ব্যবস্থা গ্রহণ করে আমাকে চিরকৃতজ্ঞ করবেন।
বিনীত,
আপনার স্বাক্ষর
আপনার নাম
মোবাইল নম্বর: ০১৭XXXXXXXX
আরও জানতে পারেনঃ পাসপোর্ট সংশোধন করার নিয়ম
আবেদন বাতিল করার পদ্ধতি
ই পাসপোর্ট আবেদন বাতিল করার পদ্ধতি নিচে উপস্থাপন করা হয়েছে:
- উপরের নমুনা অনুযায়ী দরখাস্তটি প্রিন্ট করে নিন।
- আপনার সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট অফিসে যান।
- সহকারী পরিচালক (AD)-এর দপ্তরে যোগাযোগ করুন।
- দরখাস্তটি তার নিকট জমা দিন।
- কর্মকর্তা প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সাধারণত ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে আপনার আবেদনটি বাতিল করবেন।
- আবেদন বাতিল নিশ্চিত হওয়ার পর, আপনি আপনার ই-পাসপোর্ট অ্যাকাউন্ট থেকে নতুন একটি আবেদন তৈরি ও জমা দিতে পারবেন।
আবেদন ফি ও চালান প্রসঙ্গ
ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম জানালেই কি হবে? বরং আবেদন ফি ও চালান প্রসঙ্গে আমাদের ধারনা থাকা উচিত।
- অনলাইন পেমেন্ট করা ফি: যদি আপনি ইতিমধ্যে অনলাইন পেমেন্ট করে থাকেন, তাহলে আবেদন বাতিল করলেও সেই ফি ফেরত পাবেন না বা নতুন আবেদনে ব্যবহার করতে পারবেন না। নতুন আবেদনের জন্য আবার ফি পরিশোধ করতে হবে।
- অফলাইন পেমেন্ট (চালান/ব্যাংক ড্রাফট): যদি আপনি ব্যাংক ড্রাফট বা চালানের মাধ্যমে ফি পরিশোধ করে থাকেন। তবে আপনার কিছু ভয়ের কারণ নেই। আবেদন বাতিল হয়ে গেলেও আপনি উক্ত চালান বা ড্রাফটটিই নতুন আবেদনের সাথে সংযুক্ত করে জমা দিতে পারবেন। নতুন করে ফি দিতে হবে না।
শেষ কথা
একবার কোনো ব্যক্তির নামে একটি পাসপোর্ট আবেদন সম্পূর্ণভাবে গৃহীত হয়ে গেলে (প্রক্রিয়াধীন হলে) সেটি সহজে বা স্ব-ইচ্ছায় বাতিল করা সম্ভব নাও হতে পারে। তখন পুনরায় নতুন আবেদন করতেও সমস্যা হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য বারবার যাচাই করে নেওয়াই সর্বোত্তম পন্থা। আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে “ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম” আপনাদের জানতে পেরেছি। আর্টিকেলটি সম্পর্ক যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।



