Passport

পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট করতে কত টাকা লাগে আপনি জানেন কী?  অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার মাধ্যমে যে কেউ দালাল ছাড়াই শুধুমাত্র সরকার নির্ধারিত ফি পরিশোধ করে নিজের পাসপোর্ট হাতে পেতে পারেন। নিজে নিজে আবেদন করে পার্সপোর্ট ফি প্রদান করার জন্য তুলনামূলক ভাবে পাসপোর্ট আবেদনের জন্য বর্তমান ই-পাসপোর্ট ফি কম প্রয়োজন হয়ে থাকে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “পাসপোর্ট করতে কত টাকা লাগে” এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি বিস্তারিত তথ্য জানাবো। সেহেতু আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। 

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনেক সময় আমাদের অসচেতনতা ও অজ্ঞতার কারণে নতুন পাসপোর্ট করতে গিয়ে দালালের শরণাপন্ন হয়ে প্রতারিত হই। গবে পাসপোর্ট করতে কত টাকা লাগে সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে খুব সহজে ও অল্প খরচে নিজেই অনলাইনে পাসপোর্ট তৈরি করে ফেলা সম্ভব।

বাংলাদেশী ই-পাসপোর্ট মূলত মেয়াদ ও পৃষ্ঠাসংখ্যার উপর ভিত্তি করে চার ধরনের হয়ে থাকে। মেয়াদের দিক থেকে রয়েছে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্ট। আর পৃষ্ঠাসংখ্যার ভিত্তিতে রয়েছে ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট।

পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠাসংখ্যা এবং ডেলিভারির ধরনের উপর ভিত্তি করেই ই-পাসপোর্ট ফি নির্ধারিত হয়। নরমাল ডেলিভারিতে পাসপোর্ট তৈরির খরচ সবচেয়ে কম। অন্যদিকে এক্সপ্রেস বা সুপার এক্সপ্রেস ডেলিভারি সেবার জন্য বেশি ফি প্রদান করতে হয়।

পাসপোর্ট করতে কত টাকা লাগে? (ই-পাসপোর্ট ফি)

৫ বছরের মেয়াদে ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে করতে খরচ হবে ৪,০২৫ টাকা। একই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে পেতে ফি দিতে হয় ৬,৩২৫ টাকা। একইভাবে ১০ বছরের মেয়াদে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে পেতে খরচ ৫,৭৫০ টাকা এবং এক্সপ্রেস ডেলিভারিতে ৮,০৫০ টাকা।

মেয়াদ, ডেলিভারির ধরন ও পৃষ্ঠাসংখ্যার উপর ভিত্তি করে নতুন ই-পাসপোর্ট আবেদনের ফি সর্বনিম্ন ৪,০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত হতে পারে। নিচে বর্তমান সালের হালনাগাদ ই-পাসপোর্ট ফির পূর্ণ তালিকা দেওয়া হলো:

৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি:

  • ৪৮ পৃষ্ঠা: রেগুলার ডেলিভারি: ৪,০২৫ টাকা, এক্সপ্রেস ডেলিভারি: ৬,৩২৫ টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি: ৮,৬২৫ টাকা।
  • ৬৪ পৃষ্ঠা: রেগুলার ডেলিভারি: ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস ডেলিভারি: ৮,৬২৫ টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১২,০৭৫ টাকা।

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি:

  • ৪৮ পৃষ্ঠা: রেগুলার ডেলিভারি: ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারি: ৮,০৫০ টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১০,৩৫০ টাকা।
  • ৬৪ পৃষ্ঠা: রেগুলার ডেলিভারি: ৮,০৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারি: ১০,৩৫০ টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি: ১৩,৮০০ টাকা।

আরও জানতে পারেনঃ পাসপোর্ট সংশোধন করার নিয়ম

ই-পাসপোর্ট ফি কত টাকা?

আপনার ই-পাসপোর্ট ফি কত হবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর: ১) পাসপোর্টের মেয়াদ, ২) পৃষ্ঠাসংখ্যা এবং ৩) ডেলিভারির ধরন। নিম্নের ছকে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে:

মেয়াদপৃষ্ঠাসংখ্যারেগুলার ডেলিভারিএক্সপ্রেস ডেলিভারিসুপার এক্সপ্রেস ডেলিভারি
৫ বছর৪৮ পৃষ্ঠা৪,০২৫ টাকা৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা
৫ বছর৬৪ পৃষ্ঠা৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা১২,০৭৫ টাকা
১০ বছর৪৮ পৃষ্ঠা৫,৭৫০ টাকা৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা
১০ বছর৬৪ পৃষ্ঠা৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা১৩,৮০০ টাকা
উপরোক্ত সকল ফি’ তে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত।

বিশেষ দ্রষ্টব্য: NOC-সহ সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত (PLR) কর্মকর্তাদের জন্য ফি কাঠামোতে কিছুটা ব্যতিক্রম রয়েছে। তারা সাধারণত রেগুলার ডেলিভারির ফি দিয়ে এক্সপ্রেস সেবা পেতে পারেন।

ই-পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম (ব্যাংকের মাধ্যমে)

ব্যাংকের চালান ফরম পূরণ করে সহজেই পাসপোর্ট ফি জমা দেয়া যায়। বর্তমানে নিম্নলিখিত ব্যাংকগুলোর মাধ্যমে ই-পাসপোর্ট ফি প্রদান করা সম্ভব:

১. প্রিমিয়ার ব্যাংক
২. ওয়ান ব্যাংক
৩. ট্রাস্ট ব্যাংক
৪. ঢাকা ব্যাংক
৫. ব্যাংক এশিয়া

ফি জমা দেওয়ার প্রক্রিয়া:

  1. পাসপোর্টের অনলাইন আবেদন ফরম জমা দেওয়ার পর প্রিন্টকৃত আবেদন ও প্রয়োজনীয় টাকা নিয়ে নির্ধারিত ব্যাংকের শাখায় যান।
  2.  ব্যাংকের নগদ আদায় কাউন্টার থেকে পাসপোর্ট ফি জমার চালান ফরম নিন। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক কর্মকর্তা আপনাকে সাহায্য করবেন।
  3. ফি পরিশোধ করে ব্যাংক কর্তৃক সিলমোহরযুক্ত চালান কপি সংগ্রহ করুন। পরবর্তীতে পাসপোর্ট অফিসে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে এই চালান কপি অবশ্যই সাথে নিতে হবে।

বিকাশের মাধ্যমে ই-পাসপোর্ট ফি জমা দেওয়া যায়?

হ্যাঁ, বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও অনলাইনে ই-পাসপোর্ট ফি পরিশোধ করা যায়। এর জন্য পাসপোর্ট আবেদনের সময় পেমেন্ট অপশন হিসেবে ‘অনলাইন পেমেন্ট’ নির্বাচন করতে হবে। তারপর নির্দেশিত গেটওয়ে (চালান ওয়েবসাইট) এর মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে।

শেষ কথা

প্রত্যাশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “পাসপোর্ট করতে কত টাকা লাগে” এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button