Birth Registration

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ঘরে বসে সংগ্রহ করতে চান? তাহলে আপনার জন্য আজকের আমাদের এই আর্টিকেল। ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করার পদ্ধতি বর্তমান সময়ে অত্যন্ত সহজ ও সময়সাশ্রয়ী। জন্ম নিবন্ধন সনদ নাম্বার অথবা নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্যের জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন বলতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর আওতায় একজন ব্যক্তির নাম, জন্ম তারিখ ও স্থান, লিঙ্গ, পিতা-মাতার নাম, জাতীয়তা ও স্থায়ী ঠিকানা রেজিস্টারে বা ডিজিটালভাবে সংরক্ষণ করে আনুষ্ঠানিক ভাবে তাকে জন্ম সনদ বলা হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকেই জন্ম নিবন্ধন করা ও একই সাথে ইউনিয়ন পরিষদ থেকে সংশোধন করার সবচেয়ে সহজ পদ্ধতি বেশ সহজ। অনেকেই জানেন না যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ করতে কোন কোন কাগজপত্র প্রয়োজন অথবা কীভাবে নিবন্ধন বা সংশোধিত সনদ ডাউনলোড করতে হয়। সেই প্রসঙ্গেই আজকের এই আলোচনা। তাহলে দেরি কেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

প্রসঙ্গত উল্লেখ্য যে নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ ডাউনলোড করার মূলত দুটি উপায় রয়েছে। আপনি চাইলে বাড়ি বসেই নিজের বা পরিবারের সদস্যের জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করতে পারেন। আবার আপনার ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেন। ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডের পদ্ধতিসমূহ নিচে দেওয়া হলো:

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে জন্ম নিবন্ধন ওয়েবসাইটের মূল পাতা https://bdris.gov.bd/home -এ গিয়ে “জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ” লিঙ্কে ক্লিক করতে হবে। এই পাতাটি ব্যবহার করতে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড প্রয়োজন। প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য আলাদা ইউজারনেম ও পাসওয়ার্ড থাকে।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

সাধারণ নাগরিকদের জন্য এই পাতায় সরাসরি প্রবেশ করার সুযোগ নেই। ইউনিয়ন পরিষদের সচিব, কম্পিউটার অপারেটর বা অনুমোদিত প্রশাসনিক কর্মকর্তারাই কেবল এটি ব্যবহার করতে পারেন। আমাদের মূল জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সনদ ডাউনলোড করে সিল ও স্বাক্ষর করিয়ে নিতে হবে।

জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ বা সংগ্রহ করার জন্য একটি নির্ধারিত সরকারি ফি পরিশোধ করতে হয়। সাধারণত এই ফি ৫০ থেকে ১০০ টাকার মধ্যে হয়ে থাকে।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ পেতে কত দিন লাগে

নতুন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় যোগাযোগ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তখন আবেদনটি যাচাই-বাছাই করে অনুমোদন দেন।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন অনুমোদিত হওয়ার পর যেকোনো সময় ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা সম্ভব। আপনি আজ আবেদন করে আগামী দিনেই কাগজপত্র জমা দিলে এবং তা অনুমোদিত হলে যেকোনো সময় অনলাইন কপি বা ইউনিয়ন পরিষদ থেকে মূল কপি সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে পুনঃমুদ্রণের জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ে যোগাযোগ করে আবেদন করতে হবে। এটি সাধারণত লিখিত আবেদনের প্রয়োজন হয় না। দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সচিবের সাথে কথা বললে এক দিনের মধ্যেই মূল জন্ম নিবন্ধন সনদ দিয়ে দেওয়া হয়।

সনদ পুনঃমুদ্রণ করে সিল ও স্বাক্ষর করাতে সাধারণত বেশি সময় লাগে না। কার্যালয়ে কাজের চাপ না থাকলে তখনই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে প্রিন্ট করে সিল, সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষর করিয়ে নেওয়া যায়।

আরও জানতে পারেনঃ সঠিক নিয়মে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd -এ গিয়ে ১৭ অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপর নিরাপত্তা ক্যাপচা পূরণ করে “খুঁজুন” বাটনে ক্লিক করুন। এরপর “ডাউনলোড” বাটনে ক্লিক করে জন্ম সনদ ডাউনলোড করুন।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

সকল তথ্য সঠিকভাবে দিলে পরবর্তী পাতায় আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ দেখা যাবে। কম্পিউটার ব্যবহারকারীরা কিবোর্ডের Ctrl + P চেপে সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। মোবাইল ব্যবহারকারীরা স্ক্রিনশট নিয়ে পরে প্রিন্ট করতে পারবেন।

মনে রাখা ভালো, অনলাইন কপিটি মূল সনদের মতো দেখতে হুবহু একই রকম নাও হতে পারে, তবে এই অনলাইন কপি দিয়েই সব ধরনের প্রাতিষ্ঠানিক কাজ সম্পন্ন করা সম্ভব।

ইউনিয়ন পরিষদ থেকে মূল জন্ম সনদ পেতে আবেদনকারীর বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য ইপিআই কার্ড, পাসপোর্ট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের জন্মসংক্রান্ত ছাড়পত্র বা জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। অথবা জন্ম তারিখ বা ঠিকানা প্রমাণের জন্য জন্মসংক্রান্ত কোনো দলিল জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সরকারি ফি পরিশোধ করে নির্ধারিত কার্যদিবস পরে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে চেয়ারম্যান ও মেম্বার কর্তৃক সত্যায়িত কপি সংগ্রহ করা যাবে।

জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনের জন্য ৪৫ দিন পর্যন্ত কোনো ফি দিতে হয় না। ৪৫ দিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য নিবন্ধন ফি ২৫ টাকা এবং এর সাথে ১৫% ভ্যাট দিতে হয়।

আবেদনকারীর বয়স পাঁচ বছরের বেশি হলে নিবন্ধন ফি ৫০ টাকা। জন্ম তারিখ সংশোধন করতে ১০০ টাকা ফি দিতে হবে। তবে জন্ম তারিখ ছাড়া অন্য তথ্য যেমন পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারিত।

বাংলা বা ইংরেজি উভয় ভাষায় তথ্যসম্বলিত জন্ম নিবন্ধন কপি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে সাধারণত কোনো আলাদা চার্জ দিতে হয় না।

জমি বা বাড়ির খাজনা আদায়ের রশিদ না থাকলে তা সংগ্রহ করতে নির্ধারিত কর পরিশোধ করতে হবে। এই রশিদ ইউনিয়ন পরিষদের চৌকিদার বা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেই সংগ্রহ করা সম্ভব। আপনার সুবিধামতো উপায়ে সরকারি কর পরিশোধের রশিদ সংগ্রহ করতে পারেন।

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কী করবেন?

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে পুনঃমুদ্রণের জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত ফি পরিশোধ করে নতুন করে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনের জন্য ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে করা যায়। ৪৫ দিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য নিবন্ধন ফি ২৫ টাকা এবং ১৫% ভ্যাট দিতে হয়। পাঁচ বছরের বেশি বয়সী আবেদনকারীর জন্য নিবন্ধন ফি ৫০ টাকা। জন্ম তারিখ সংশোধন করতে ১০০ টাকা ফি দিতে হবে।

শেষ কথা

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে “ ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার পদ্ধতি” সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। আর্টিকেলটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button